চুয়াডাঙ্গা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ১৮ লাখ টাকা আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে চার আসামির বিরুদ্ধে মামলা: তদন্তে সিআইডি

  • প্রকাশ: ০২:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 28

রিপোর্ট , আলমডাঙ্গা অফিস:

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ , জাল কাবিননামা তৈরি , শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চার জনের বিরুদ্ধে আলমডাঙ্গা আমলী আদালতে মামলা হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভুক্তভোগী তাসলিমা খাতুন (৩৪) এই মামলা দায়ের করলে আদালত মামলা গ্রহণ করে (সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন।বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান , অভিযোগপত্র দেখে সিআইডিকে তদন্তের ভার দিয়েছেন আদালত।

মামলার আসামিরা হলেন- উপজেলার কুমারী গ্রামের কাজল আলীর ছেলে প্রধান আসামি আব্দুল্লাহ (৩০)। একই এলাকার হারেজ আলীর ছেলে তার সঙ্গী দিপু (৪৫) , মোছা. রুকসানা আক্তার শিরিন (৩৫) এবং নজরুল ইসলামের ছেলে সাদ্দাম (৩০) ।অভিযোগে বলা হয়েছে , প্রধান আসামি আব্দুল্লাহর সঙ্গে তাসলিমা খাতুনের পরিচয় হয় এবং তিনি তাকে বিয়ের আশ্বাস দেন। সম্পর্ক ঘনিষ্ঠ হলে আব্দুল্লাহসহ অভিযুক্ত আসামিরা নানা কৌশলে তার কাছ থেকে নগদ টাকা , গরু বিক্রি , জমি বিক্রি , স্বর্ণ বিক্রির টাকা ও সমিতি থেকে নেওয়া ঋণের অর্থসহ মোট ১৮ লাখ টাকা হাতিয়ে নেন । পরে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় এবং সেই স্বাক্ষর ব্যবহার করে জাল কাবিননামা ও অন্যান্য জাল কাগজপত্র তৈরি করে।

তাসলিমা খাতুন সাংবাদিকদের জানান , আসামিরা তার সঙ্গে প্রতারণা করেছে। ভুয়া বিয়ের পর আসামিরা যোগাযোগ বন্ধ করে দেয় এবং প্রতিবাদ করলে কয়েকজন নিজেদের মানবাধিকারকর্মী ও পুলিশ পরিচয় দিয়ে তাকে ভয় দেখান। একপর্যায়ে তাকে মারধর করে সাদা কাগজে সই করানো হয়। থানায় অভিযোগ না নেওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে হয় তাকে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ।

আদালত মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র জানিয়েছে , তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা কারাগারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরিদর্শন, 

আলমডাঙ্গায় ১৮ লাখ টাকা আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে চার আসামির বিরুদ্ধে মামলা: তদন্তে সিআইডি

প্রকাশ: ০২:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬