আব্দুর রাজ্জাক রাজন ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ৫২/২২ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে, দুইজন পুরুষ তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
অন্য দিকে, রাজাপুর ও বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪ বোতল সিরাপ ও ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। পরে আটকদের মহেশপুর থানায় স্পর্শ করা হয়েছে বলে জানায় বিজিবি।


















