চুয়াডাঙ্গা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

  • প্রকাশ: ১২:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 17

আব্দুর রাজ্জাক রাজন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে।সোমবার দিবাগত রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের মাহেন্দ্র ক্যাম্পের বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে রুবেল (৩১) গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র জানায়, রুবেলের সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে গোপনে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার সঙ্গে স্ত্রী ও মা রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, মহেশপুরের শ্যামকুড় সীমান্ত এলাকায় বিএসএফের রাবার বুলেটে একজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গা জেলা কারাগারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরিদর্শন, 

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

প্রকাশ: ১২:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬