
আলমডাঙ্গা অফিসঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যচেতনা , মানবতাবাদ , সাম্য ও অসাম্প্রদায়িক ভাবধারা নিয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার), সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের হলরুমে সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস আলমডাঙ্গা শাখার সভাপতি , কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন নিমগ্ন পাঠাগারের পরিচালক শায়খ ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটম ও সংগঠনের প্রধান উপদেষ্টা আশরাফুল হক লুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোমিন মালিথা।
আলোচনা সভায় বক্তারা বলেন , কাজী নজরুল ইসলামের সাহিত্য অন্যায় , বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তাঁর মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। নজরুলের সাহিত্যকর্ম ও দর্শনের বিভিন্ন দিক নিয়েও বক্তারা আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার রশীদ সাগর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যচেতনা , মানবতাবাদ , সাম্য ও অসাম্প্রদায়িক ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক , শিক্ষক , কবি , সাহিত্যিক , সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন , প্রভাষক খাইরুল ইসলাম , জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী , সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সহসভাপতি তবিরুর রহমান , মাহাফুজুর হক তুষার , কোষাধ্যক্ষ আশরাফুল হক পান্না , সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন , দপ্তর সম্পাদক তাজুল ইসলাম , প্রচার সম্পাদক সাহাবুল হক , সাংস্কৃতিক সম্পাদক সুশীল কর্মকার , ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব , মানবাধিকার সম্পাদক মোহাম্মদ হাবিল , ইউনুস আলী মাস্টার , ওস্তাদ রেজাউল করিম , কমলকান্তি চক্রবর্তী ও কামাল হোসেন , সাংবাদিক শাহ্ আলম মন্টু , তানভীর সোহেল, রানা আফান্দী , বিপুল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি , গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















