চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার কায়েতপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট: সাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশ: ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 35

রিপোর্ট ,আলমডাঙ্গা ব্যুরোঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কায়েতপাড়া গ্রামে প্রবাসী কামরুল হাসান (২৫)-এর বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর , টিন কেটে ফেলা এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধে। গতকাল (সোমবার), সকাল ১১টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কামরুল হাসান কায়েতপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত মনিয়ার জোয়ার্দারের ছেলে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা হলেন , তিওরবিলা গ্রামের রাজিয়া খাতুন (৩০) , সাইরা খাতুন (৩৫) , গোলাম সরোয়ার( ৪০) , রুজ্জার (৪২) এবং নওলামারি গ্রামের ঝন্টু (৩৮) ও নাজমা।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রায় ১৫ বছর আগে কায়েতপাড়া গ্রামের মনিয়ার জোয়ার্দারের ছেলে কামরুলের সঙ্গে তিওরবিলা গ্রামের কুটিপাড়ার গোলাম সরোয়ারের মেয়ে রাজিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। প্রায় এক বছর আগে কামরুল পরিবারের আর্থিক উন্নতির আশায় বিদেশে যান। প্রবাসে যাওয়ার পর রাজিয়া খাতুনের সঙ্গে অন্য এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে কামরুল বিদেশে অবস্থানরত অবস্থায় রাজিয়াকে তালাক দেন। প্রায় এক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে রাজিয়া ওই ব্যক্তিকে বিয়ে করে সংসার করছেন বলে স্থানীয়রা জানান।

অভিযোগ রয়েছে , সোমবার সকালে রাজিয়া খাতুন তার বর্তমান স্বামীসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে কায়েতপাড়ায় কামরুলের বাড়িতে এসে ভাঙচুর চালান। এ সময় ঘরের টিন কেটে ফেলা এবং ঘরে থাকা নগদ টাকা , স্বর্ণের জিনিসসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী প্রবাসী কামরুলের মা হালিমা খাতুন বলেন , ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। হঠাৎ খবর পেয়ে ছুটে এসে দেখি আমার বসতভিটা ও বেড়া ভাঙচুর করা হয়েছে। ঘরের টিনও কেটে ফেলা হয়েছে। ঘরের ভেতরে থাকা নগদ ১৫ হাজার টাকা , স্বর্ণের চুড়ি ও অন্যান্য মালামাল নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী রোজিনা খাতুন বলেন , সকালের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে ঘর থেকে বের হয়ে দেখি কয়েকজন লোক কামরুলের বসতভিটায় ভাঙচুর করছে। তারা ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে দ্রুত চলে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন , এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে রাজিয়া খাতুন ও তার বর্তমান স্বামীসহ পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গার কায়েতপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট: সাবেক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ: ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬