
জীবননগর প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের মঞ্জুজু মিয়ার বাঁশবাগানে হাবিলদার প্রদীপ কুমারের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মদের সঙ্গে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


















