চুয়াডাঙ্গা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে ৭পিচ ইয়াবা উদ্ধার 

  • প্রকাশ: ০১:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 25

স্টাফ রিপোর্টার এম. টুকু মাহমুদঃ‎

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামে উজ্জ্বল (৩২) নামে এক যুবকের ঘরে তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা উদ্ধার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।

এলাকাবাসীর দাবি, উজ্জ্বলকে তার বাসায় ইয়াবা সেবন করার সময় স্থানীয়রা দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেন। তবে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঘরে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উজ্জ্বল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার বাড়ায় বিশেষ করে তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। পোলতাডাঙ্গা গ্রামের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা প্রশাসনের কাছে উজ্জ্বলকে আইনের আওতায় এনে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে উজ্জ্বলের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগের সত্যতা এবং তার সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদ আলী জানান পুলিশ প্রশাসন ঘটনাটি জানার পর পরই সেখানে অভিযানে গেলে অভিযুক্ত ব্যক্তি, পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায়। তবে মাদকের বেশকিছু আলামত পাওয়া গেছে। অপরাধী যেই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

হরিণাকুণ্ডুতে ৭পিচ ইয়াবা উদ্ধার 

প্রকাশ: ০১:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬