
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল।


















