চুয়াডাঙ্গা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশ: ০৩:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 85

আলমডাঙ্গা অফিস-

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মুস্তাকিম (১৮) নামের এক যুবক অচেতন অবস্থায় উদ্ধার হন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত সেলিম (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবগাদী সোনা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন , মুস্তাকিম (১৮) আলমডাঙ্গা উপজেলার খোরদ মসজিদপাড়ার মো. শাহাবুদ্দিনের ছেলে। মো. সেলিম (৫০) একই উপজেলার মহেশপুর দক্ষিণপাড়ার মো. আক্কাস মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় , সেলিম সকালে আসমানখালী বাজার থেকে পান বিক্রি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সোনা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুস্তাকিমের মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাইকই রাস্তার ওপর ছিটকে পড়ে এবং দুই চালকই রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে , হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিমুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে জানান , মুস্তাকিমের মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত সেলিমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের ধারণা , দুটি বাইকের গতিই ছিল বেশি। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটে সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসী ওই মোড়টিকে দুর্ঘটনাপ্রবণ বলে অভিহিত করেছেন এবং সেখানে স্পিড ব্রেকার বা সতর্কীকরণ চিহ্নের দাবি জানিয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কেউ না পৌঁছালেও দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাকুলতা ছড়িয়ে পড়ে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: ০৩:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬