চুয়াডাঙ্গা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বেলগাছীতে কম্পিউটার দোকানে দুর্ধর্ষ চুরি: খোয়া গেছে ৫০ হাজার টাকার মালামাল

  • প্রকাশ: ০৪:১৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 453

স্টাফ রিপোর্টার| রানা

আফান্দীঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী পুরাতন বাজার এলাকায় একটি কম্পিউটার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।গতকাল (শনিবার), গভীর রাতে দোকানের শাটারের তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

প্রত্যক্ষদর্শীরা জানান , রোববার (২৩ আগস্ট) সকালে বাজারের সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁরা দোকানটির শাটার খোলা ও তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি দোকান মালিককে জানানো হয়।

দোকান মালিক মেহেরুল ইসলাম জানান , শনিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। রোববার সকালে স্থানীয় কয়েকজন ফোন করে জানান , তাঁর দোকানের শাটার খোলা এবং তালা ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে এসে দেখেন , শাটার ও তালা ভাঙা। পরে দোকানের ভেতরে থাকা একটি দামি ল্যাপটপ , প্রিন্টার মেশিন , কি-বোর্ড , মাউচ , স্টাপ্লার , ফটোকপি মেশিনসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়নি।

মেহেরুল ইসলামের দাবি , চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় এক মুদি ব্যবসায়ী মিন্টু রহমান বলেন , সকালে বাজারে এসে তিনি দোকানটির শাটার খোলা ও তালা ভাঙা দেখতে পান। পরে জানতে পারেন , রাতে দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে বলেও জানান তিনি।

আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন , চুরির ঘটনায় থানায় (জিডি) করা হয়েছে বলে তিনি অবগত আছেন। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গার বেলগাছীতে কম্পিউটার দোকানে দুর্ধর্ষ চুরি: খোয়া গেছে ৫০ হাজার টাকার মালামাল

প্রকাশ: ০৪:১৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬