চুয়াডাঙ্গা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

  • প্রকাশ: ১২:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 46

বশিরুল আলম, আলমডাঙ্গা

অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পৃথক দুই অভিযানে মোট ৩৪টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ও ২৪ আগস্ট আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট রাত ১০টা ১০ মিনিটের দিকে এসআই (নিঃ) কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় আলমডাঙ্গা থানাধীন পারকুলা (আবাসন) গ্রামের আবাসন বটতলা মোড়ের পাকা রাস্তা থেকে মো. রনক ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর থানার নতুন সুতাইল (মাঝেরপাড়া) গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে চারটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।অন্যদিকে, ২৪ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটের দিকে এসআই (নিঃ) মো. মনিরুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আলমডাঙ্গা পৌরসভা এলাকার গোবিন্দপুর (মসজিদপাড়া) গ্রামের মো. খায়রুল ইসলামের (৪৭) বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। তিনি মৃত খলিলুর রহমানের ছেলে। পরে তার কাছ থেকে ৩০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার রনক ইসলাম ও খায়রুল ইসলামকে সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

প্রকাশ: ১২:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬