চুয়াডাঙ্গা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিবৃষ্টিতে মাগুরায় কালভার্ট ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

  • প্রকাশ: ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 75

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামে টানা অতিবৃষ্টিতে খালের প্রবল স্রোতে একটি কালভার্ট ধসে পড়েছে। এতে সড়কের প্রায় ৩০ ফুট অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়দের মতে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে খালের পানি বেড়ে যাওয়ায় প্রবল স্রোতের চাপ সহ্য করতে না পেরে কালভার্টটি ধসে পড়ে। ফলে কয়েকটি গ্রামের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র কয়েক মাস আগে সড়কটির কাজ শেষ হলেও এত দ্রুত কালভার্ট ধসে পড়ায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে একটি টেকসই কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শনে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন কালভার্ট নির্মাণে এলজিইডির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

অতিবৃষ্টিতে মাগুরায় কালভার্ট ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

প্রকাশ: ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬