চুয়াডাঙ্গা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জিওলগাড়ি মাঠের রাস্তা অব্যবহৃত, দুর্ভোগে চাষিরা

  • প্রকাশ: ০৫:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 61

আলমডাঙ্গা অফিস-

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের পশ্চিমপাড়ায় জিওলগাড়ি মাঠের রাস্তাটি অনেক দিন ধরে মেরামত না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল ও কাদা জমে যায় , ফলে এলাকার চাষিরা প্রচণ্ড সমস্যায় পড়ছেন।

স্থানীয় কৃষকেরা জানান , প্রতিদিন এই রাস্তা দিয়েই তাঁদের জমিতে যাতায়াত করতে হয়। চাষের সরঞ্জাম মাঠে নিয়ে যাওয়া আর উৎপাদিত ফসল ঘরে তোলার জন্যও এটাই একমাত্র পথ। কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত থাকায় স্বাভাবিক চলাচল মুশকিল হয়ে দাঁড়িয়েছে , বিশেষ করে বর্ষার সময় তো কথাই নেই।

চাষি নূর আলম ও আব্দুল মাবুদ বলেন , রাস্তার এই খারাপ অবস্থা অনেক দিনের। বর্ষায় হাঁটু পর্যন্ত কাদা জমে যায় , তাই মাঠে যাওয়াই দায় হয়ে পড়ে। ফসল তোলার সময়ও নানা বাধার মুখে পড়তে হয়। তাঁরা দ্রুত রাস্তা মেরামতের জোর দাবি জানিয়েছেন।

তাঁদের মতে , রাস্তাটি ঠিক করলে শুধু চাষিরা নন , এলাকার সাধারণ মানুষও সুবিধা পাবেন। তখন কৃষিপণ্য পরিবহন সহজ হবে , সময়ও বাঁচবে , খরচও কমবে।

এলাকাবাসী চান , রাস্তাটি উঁচু করে গর্ত ভরাট করা হোক এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এটি স্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তোলা হোক। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় জিওলগাড়ি মাঠের রাস্তা অব্যবহৃত, দুর্ভোগে চাষিরা

প্রকাশ: ০৫:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬