চুয়াডাঙ্গা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল চুরি মামলাসহ ৫ জন গ্রেফতার 

  • প্রকাশ: ০৫:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 44

আলমডাঙ্গা অফিসঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন এবং চুরি মামলায় আরও একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত আলামত মামলার স্বপক্ষে সংরক্ষণ করা হয়েছে।

গতকাল (সোমবার) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার পারকুলা ও ওসমানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। এছাড়া স্টেশনপাড়া এলাকা থেকে চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন , আলমডাঙ্গার পারকুলা খালপাড়ার রশিদের ছেলে মো. জিহাদ (২৫) , ওসমানপুর হঠাৎপাড়ার মৃত লিয়াকত খন্দকারের ছেলে মিরা খন্দকার (৩৬) , লক্ষ্মীপুর গ্রামের আহাদ মণ্ডলের ছেলে সাকিব (২০) , একই গ্রামের হাজামপাড়ার জিয়ার মণ্ডলের ছেলে শুভ (২০) এবং পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুরের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৫)।

পুলিশ জানায় , আলমডাঙ্গা থানার এসআই মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ক্যাম্প এলাকায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পারকুলা বাজারে শফি ডাক্তারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় জিহাদকে আটক করে তার কাছ থেকে ১ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাবলেট আলামত হিসেবে জব্দ করা হয়।

অপর অভিযানে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. নবান হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর গ্রামের শামিম খন্দকারের বসতঘরের পশ্চিম পাশে একটি কক্ষে অভিযান চালায়। এ সময় মিরা খন্দকার , সাকিব ও শুভকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি করে মোট ৩ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে।

এছাড়া এসআই আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল আলমডাঙ্গা থানার জিআর মামলার সংশ্লিষ্ট পেনাল কোডের তদন্তে প্রাপ্ত আসামি মোমিন হোসেনকে স্টেশনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায় , ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার জিহাদ , মিরা খন্দকার , সাকিব ও শুভকে সামারি ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে মোমিন হোসেনকে চুরি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল চুরি মামলাসহ ৫ জন গ্রেফতার 

প্রকাশ: ০৫:৩৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬