চুয়াডাঙ্গা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশ: ০২:৪১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 24

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালামী গ্রহণ শেষে কীট সামগ্রী পরিদর্শন করেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা।

কীট সামগ্রী পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে প্রয়োজনীয় মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। কোনো মালামাল সংক্রান্ত সমস্যা পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার জন্যও তিনি পরামর্শ দেন।

প্যারেড শেষে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিনহাজ-উল-ইসলাম। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সদাচরণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত

প্রকাশ: ০২:৪১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬