চুয়াডাঙ্গা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশইন 

  • প্রকাশ: ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 48

জীবননগর অফিস-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তে দিয়ে পুশইনের পর তারা বাংলাদেশে প্রবেশে করে। পরে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তির নাম উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ, তারা সীমান্ত পারাপারে সহায়তা করেছেন। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক আছে কী জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, এ বিষয়ে তিনি এখন পর্যন্ত অবগত নয়। তিনি খোঁজ নিচ্ছেন।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশইন 

প্রকাশ: ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬