চুয়াডাঙ্গা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল চত্বরে চুরির অভিযোগে আটক ৩ নারী

  • প্রকাশ: ০১:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 33

সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টাকা ও মুঠোফোন চুরির অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টার দিকে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ ৬ আগস্ট দুপুরে ওই তিন নারী চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে প্রায় ২০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন চুরি করেন। চুরির পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গত শুক্রবারও (৩১ জুলাই) একই হাসপাতালে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় রোগীদের কাছ থেকে প্রায় ১৬ হাজার টাকা চুরি হলেও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, একই চক্র এই চুরির সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান, আটক তিন নারীর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বর্তমানে তারা সাতক্ষীরা শহরে ভাড়া বাসায় বসবাস করেন। এ ঘটনার পর হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক নারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

হাসপাতাল চত্বরে চুরির অভিযোগে আটক ৩ নারী

প্রকাশ: ০১:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬