চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে পুড়ে গেলো দোকান,ক্ষতি ১০ লক্ষ টাকা 

  • প্রকাশ: ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 38

স্টাফ রিপোর্টার এম. টুকু মাহমুদঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর পান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান, মুরগির দোকান ও বসতবাড়ির গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মৃত আবু বক্করের ছেলে ইমরান হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মুরগির দোকান ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানের মালামাল, একটি মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, ডিজিটাল স্কেলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। পাশাপাশি মুরগির দোকান ও গোয়ালঘরের বেশ কিছু মুরগি আগুনে পুড়ে মারা যায়। গোয়ালঘরে থাকা গবাদিপশু, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, হঠাৎ রাত সাড়ে ১২ টায় বাজারের পাহারাদার আমাকে সংবাদ দেন, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। দ্রুত সেখানে গিয়েও দোকানের পণ্য, আসবাবপত্র, মোটরসাইকেল, ফ্রিজ-টেলিভিশন কিছুই রক্ষা করতে পারিনি। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দৈনিক সকালের খোঁজ খবর পত্রিকার প্রতিনিধিকে জানান, ঘটনাটি জানার পর পরই আমাদের ফোর্সের একটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের এঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ঐ কর্মকর্তা।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

অগ্নিকাণ্ডে পুড়ে গেলো দোকান,ক্ষতি ১০ লক্ষ টাকা 

প্রকাশ: ০৯:৩১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬