চুয়াডাঙ্গা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এনসিপি নেতা এহসানের বাবা ইউসুফ আলী মোল্লার মৃত্যু: বিভিন্ন মহলে শোক

  • প্রকাশ: ০২:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 98

স্টাফ রিপোর্টার| রানা আফান্দীঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা ও বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী ইউসুফ আলী মোল্লা (৭৫) আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গতকাল (বুধবার) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।

ইউসুফ আলী মোল্লা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানের বাবা। এহসান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত।

ইউসুফ আলী মোল্লা দীর্ঘদিন ধরে আলমডাঙ্গায় কাঁচামালের ব্যবসা করতেন। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন , ব্যবসায়ী , পরিচিতজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।বুধবার বাদ আসর আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।ইউসুফ আলী মোল্লার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন , ইউসুফ আলী মোল্লা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সহজ-সরল ও মিশুক মানুষ ছিলেন। ব্যবসায়ীসহ সবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহলে শোক নেমে এসেছে।

তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা বলেন , ইউসুফ আলী মোল্লা ছিলেন আন্তরিক ও ভালো মনের মানুষ। তিনি সবার সঙ্গে সহজভাবে মিশতেন এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তাঁর মৃত্যুতে তাঁরা একজন কাছের মানুষকে হারিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় এনসিপি নেতা এহসানের বাবা ইউসুফ আলী মোল্লার মৃত্যু: বিভিন্ন মহলে শোক

প্রকাশ: ০২:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬