
রিপোর্ট ,আলমডাঙ্গা অফিসঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।গতকাল (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রাঙ্গণে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গ্রেড-৩) আলমগীর বিশ্বাস , চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকার , অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস এবং অতিরিক্ত উপপরিচালক (পিপি) মিঠু চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন।
কৃষি অফিসের সূত্রে জানা যায় , উপজেলার ১১ জন উদ্যোক্তা এ সুবিধার আওতায় রয়েছেন। তারা হলেন , কোর্টপাড়ার গোলাম মোস্তফা বিশ্বাস , কোয়াতলার মো. আবু বক্কর সিদ্দিক , এরশাদপুরের রাজু আহমেদ , বকশীপুরের মো. ইমরান হোসেন , কোয়াতলার মো. শফি উদ্দিন , নতিডাঙ্গার মো. মাহাবুল আলম , ফুলবগাদীর মো. বাবুরুন হক , ছত্রপাড়ার মো. শরিফুল ইসলাম , নতিডাঙ্গার মো. ফারুক হোসেন , বুড়োপাড়ার মো. সবুজ রেজা এবং বকশীপুরের সোরাইয়া।
কৃষি কর্মকর্তারা বলেন , আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে সময় ও শ্রম কমবে। এতে কৃষক ও উদ্যোক্তা উভয়েই লাভবান হবেন।
আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন , আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সহজে ও কম খরচে প্রক্রিয়াজাত করা যাবে। এতে পণ্যের অপচয় কমার পাশাপাশি উদ্যোক্তাদের আয় বাড়বে এবং কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।



















