চুয়াডাঙ্গা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস টাপেন্টাডল গাঁজাসহ চুরি মামলায় ৭ জন গ্রেফতার

  • প্রকাশ: ০৫:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 67

রিপোর্ট ,আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও অপরাধবিরোধী পৃথক অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ দুইজন এবং চুরির সময় একজনসহ বিভিন্ন মামলায় মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল (শনিবার) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আলমডাঙ্গা উপজেলার শালিকা সর্দ্দারপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মো. সিহাব (২২) , মাজু পালপাড়া গ্রামের মো. ঠান্ডুর ছেলে মো. বিপুল হোসেন (৩৫) , কুটিপাইকপাড়া গ্রামের মৃত ইয়াছদ্দিনের ছেলে মো. আলফাজ উদ্দিন ওরফে আলফা (৫৫) , জগন্নাথপুর মাঠপাড়া গ্রামের মৃত সাকের আলীর ছেলে মো. আসাদুল (৪২) , ফুলবগাদী গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. মিমন আহম্মেদ শাহিন , রায়লক্ষীপুর গ্রামের আহসান হাবীবের ছেলে আজানুর রহমান (৩২) এবং হাপানিয়া গ্রামের মো. আবুজার গেফারী।

পুলিশ জানায় , আলমডাঙ্গা থানার আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে শালিকা দক্ষিণপাড়া গ্রামের আহাদ আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. সিহাবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় মাদক বিক্রি , হেফাজতে রাখা , পৃষ্ঠপোষকতা ও মদদদানের অভিযোগে আরও ছয়জন সহযোগী এবং ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে , আলমডাঙ্গা থানার এসআই মো. আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া গ্রামের হাটবোয়ালিয়া বাজারে অপর্ণা খাদ্য ভান্ডারের সামনে ইটের রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় একটি কালো রঙের দুই চাকার বাইসাইকেল চুরি করার সময় মো. বিপুল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার করা বাইসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়।

অন্য একটি অভিযানে আলমডাঙ্গা থানার ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই মো. গোলাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কুটিপাইকপাড়া গ্রামের মো. আলফাজ উদ্দিন ওরফে আলফার বসতবাড়ির বারান্দায় অভিযান চালায়। এ সময় খাটের ওপর থেকে ২০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজাও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পরে এসআই কুশল প্রসাদ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মো. আসাদুলকে জগন্নাথপুর এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. মিমন আহম্মেদ শাহিনকে ফুলবগাদী এলাকা থেকে , মো. আজানুর রহমানকে রায়লক্ষীপুর এলাকা থেকে এবং মো. আবুজার গেফারীকে হাপানিয়া এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে , গ্রেফতার হওয়া মো. বিপুল হোসেন ও মো. আলফাজ উদ্দিন ওরফে আলফাকে সামারি ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস টাপেন্টাডল গাঁজাসহ চুরি মামলায় ৭ জন গ্রেফতার

প্রকাশ: ০৫:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬