চুয়াডাঙ্গা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার

  • প্রকাশ: ০৫:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 67

বশিরুল আলম, আলমডাঙ্গা

অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পৃথক অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে একজনকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারী ট্রায়াল কোর্টে এবং অন্যদের নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২২ আগস্ট) রাতে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে রাত ১১টা ২০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন জেহালা অঘোরনাথপাড়ায় মো. সোহরাব শেখের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে রাজিব (৩১) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার রাজিব জেহালা অঘোরনাথপাড়া গ্রামের মো. আলি হিমের ছেলে। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ সামারী ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়।অন্যদিকে, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. প্রসেনজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি তানজিল হোসেন (৩৭)-কে মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেন। তিনি মহেশপুর গ্রামের মো. আবু তাহেরের ছেলে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে রাধিকাগঞ্জ এলাকা থেকে অন্তর ঘোষ (২৮) নামে আরও একজনকে গ্রেফতার করেন। তিনি ক্যানেলপাড়া এলাকার অশোক ঘোষের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।এ ছাড়া এসআই (নিঃ) মো. আলমঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল স্টেশনপাড়া এলাকা থেকে সাদ্দাম হোসেন (২৮)-কে গ্রেফতার করে। তিনি মৃত আকমল হোসেনের ছেলে এবং উদয়পুর গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, এসআই (নিঃ) মো. আলমঙ্গীর কবীর সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাউসপুর ব্রিজের ওপর থেকে রানা মোল্লা (৩০) নামে আরও একজনকে গ্রেফতার করেন। তিনি ক্যানেলপাড়া এলাকার মৃত সাঈদ মোল্লার ছেলে। চুরির মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার

প্রকাশ: ০৫:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬