চুয়াডাঙ্গা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গার আলোচিত রাফিজ হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

  • প্রকাশ: ০৩:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 54

রিপোর্ট ,আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কিশোর রাফিজ মিয়া (১৫) অপহরণ ও হত্যা মামলার আরও এক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে ওই আসামিকে আটক করা হয়।

গ্রেফতার শরিফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়া এলাকার মৃত মুরজুল হকের ছেলে। এ নিয়ে এ মামলায় গ্রেফতার হলো তিনজন।

পুলিশ সূত্রে জানা যায় , গত ৫ জুন সন্ধ্যায় আলমডাঙ্গার চিলাভালকী গ্রামের আমেনা খাতুনের নাতি রাফিজ মিয়াকে ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে রাফিজকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে , অপহরণের পর রাফিজকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাড়ে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। মুক্তিপণ না পেয়ে তাকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে গত ১৩ জুন অর্জুন মাঠের পাশের একটি পুকুর থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান , গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় যারা এখনও পলাতক আছে , তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

আলমডাঙ্গার আলোচিত রাফিজ হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

প্রকাশ: ০৩:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬