চুয়াডাঙ্গা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে বিএনপির দুই নেতার গাড়ি ভাঙচুর, অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ

  • প্রকাশ: ১২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 43

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর ডাকবাংলোতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর যোগদান উপলক্ষে আয়োজিত এক পরামর্শ সভা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব অভিযোগ করেন, এমপি সুলতান মাহমুদ বাবুর বড় মেয়ে নাফিসা শাফিস বিন্তী দীর্ঘদিন ধরে দলীয় ও স্থানীয় বিভিন্ন বিষয়ে একক প্রভাব বিস্তার করছেন। সরকারি বিভিন্ন বরাদ্দ ও উন্নয়নকাজে আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, যার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে মলমগঞ্জ মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ডাকবাংলোয় পরামর্শ সভা চলাকালে হামলাকারীরা প্রথমে ভুলবশত এমপি সুলতান মাহমুদ বাবুর ব্যবহৃত নোয়া গাড়ি ভাঙচুর করে। এরপর নূরুল ইসলাম নবাবের গাড়িতেও হামলা চালানো হয়।

এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, সভা চলাকালে কে বা কারা তার গাড়ি ভাঙচুর করেছে। তিনি পুলিশকে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি দলীয় অভ্যন্তরীণ বিরোধের ফল বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ঝিনাইদহের সাহসী সাংবাদিক শারমিন আরা: সত্য ও ন্যায়ের পথে আপোষহীন এক কণ্ঠ

ইসলামপুরে বিএনপির দুই নেতার গাড়ি ভাঙচুর, অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ

প্রকাশ: ১২:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬