চুয়াডাঙ্গা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, আদালতে কারাদণ্ড জীবননগর ও দর্শনায় মাদকবিরোধী অভিযান

  • প্রকাশ: ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 58

চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, ১৮ আগস্ট ২০২৬ সকাল ৮টা থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মোঃ উজ্জ্বল হোসেন (পিতা—মোঃ কাউসার আলী) এর কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে দর্শনা থানাধীন মদনা পশ্চিমপাড়া এলাকার মোঃ ফয়সল আলী (পিতা—মোঃ মন্টু মন্ডল) এর কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মামলার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত, চুয়াডাঙ্গা মোঃ উজ্জ্বল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একইভাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চুয়াডাঙ্গা মোঃ ফয়সল আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

চুয়াডাঙ্গায় গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, আদালতে কারাদণ্ড জীবননগর ও দর্শনায় মাদকবিরোধী অভিযান

প্রকাশ: ০৩:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬