চুয়াডাঙ্গা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চৌরাস্তার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশ: ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 37

চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে জেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসসময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের চৌরাস্তা মোড়ের উভয় পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে স্থাপনা স্থাপন ও ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে এক ফল ব্যবসায়ীকে এক হাজার এবং অন্য এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, চৌরাস্তা মোড়ের আশপাশে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। ফলে ব্যস্ততম এ মোড়ে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। এর আগেও একাধিকবার এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবারও সেখানে অবৈধভাবে দোকানপাট বসানো হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিফ মাহমুদ। এ সময় সড়ক বিভাগ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

চুয়াডাঙ্গায় চৌরাস্তার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬