চুয়াডাঙ্গা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

  • প্রকাশ: ০২:৪৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 27

চুয়াডাঙ্গায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। 

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ঝন্টু শেখের ছেলে মো. শাকাউয়াত (২৯), একই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. রাকিব (৩৬) এবং নূরনগর কলোনিপাড়ার মৃত নুর ইসলাম শেখের ছেলে মো. বাবুল প্রকাশ ক্যাপ্টেন (৫০)।

অভিযানে শাকাউয়াতের কাছ থেকে ১০ গ্রাম, রাকিবের কাছ থেকে ১০ গ্রাম এবং বাবুল প্রকাশ ক্যাপ্টেনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন আসামিকে সাজা দেন। শাকাউয়াতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, রাকিবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং বাবুল প্রকাশ ক্যাপ্টেনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

চুয়াডাঙ্গায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশ: ০২:৪৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬