রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪১ জন, তেজগাঁওয়ে ৩১ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরায় ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে আটক করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, একটি আওয়ামী লীগের স্লোগানসংবলিত ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি হাইয়েস গাড়ি, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানের সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

















