চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার আলো ছড়াচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল

  • প্রকাশ: ০৫:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 36

শিক্ষার আলো ছড়াচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল

মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান

লালমনিরহাট প্রতিনিধি: মোঃ জামিরুল হক সুজন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল। স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহিত করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।”

স্থানীয় অভিভাবকরা জানান, নিজ এলাকার কাছাকাছি একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও কার্যক্রম আরও সম্প্রসারিত হলে এলাকার শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে বলে তারা আশাবাদী।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে টিপার বাজার মডার্ন স্কুল ভবিষ্যতে আদিতমারী উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করবে।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

শিক্ষার আলো ছড়াচ্ছে টিপার বাজার মডার্ন স্কুল

প্রকাশ: ০৫:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬