চুয়াডাঙ্গা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে অস্বাস্থ্যকর মাংস বিক্রি ; ৫ হাজার জরিমানা 

  • প্রকাশ: ০৭:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 25

স্টাফ রিপোর্টার এম. টুকু মাহমুদঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে অসুস্থ ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে বাদল কসাই নামের এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা অভিযুক্ত কসাইকে অসুস্থ গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরে এ জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু ব্যবসায়ী অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাই করে বাজারে বিক্রি করে আসছিল, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়। এমন তথ্যের ভিত্তিতে গোপন খবরের সত্যতা যাচাই করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহাবুবামঞ্জুর মৌনা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অসুস্থ গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় বাদল কসাইকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে মানসম্মত ও নিরাপদ মাংস বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। একই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করে বলা হয়, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিককর্মকর্তা সব সময় ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বলেও জানান ঐ কর্মকর্তা।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

হরিণাকুণ্ডুতে অস্বাস্থ্যকর মাংস বিক্রি ; ৫ হাজার জরিমানা 

প্রকাশ: ০৭:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬