চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে ওসির সাথে মতবিনিময়, ১৬ দিনে ৩৭ অপরাধী গ্রেফতার

  • প্রকাশ: ১২:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 53

স্টাফ রিপোর্টার এম. টুকু মাহমুদঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলফিকার আলীর সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি থানা কার্যালয়ে আয়োজিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধমূলক কার্যক্রম রোধে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে ওসি মোঃ জুলফিকার আলী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের পেশাদার ও বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, হরিণাকুন্ডুকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৬ দিনে ৩৭ আসামি গ্রেফতার ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান সাংবাদিকদের সাথে আলাপকালে হরিণাকুন্ডু থানায় যোগদানের পর গত ১৬ দিনের (৯ থেকে ২২ আগস্ট) অপরাধ ও সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন ওসি মোঃ জুলফিকার আলী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই স্বল্প সময়ে থানায় মোট ১৩টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে ৪টি মাদক মামলা। পরিচালিত অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে,৫০৮ পিস ইয়াবা,৩০ গ্রাম গাঁজা,২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও আদালত থেকে ওয়ারেন্ট তামিল করে ৭ জন জিআর এবং ৬ জন সিআরভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ৩ মাসের সাজাপ্রাপ্ত ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।

মাদক ও নিয়মিত মামলার বাইরেও অপরাধ দমনে পুলিশের অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন অপরাধে ৫ জন ব্যক্তির বিরুদ্ধে ‘সামারী ট্রায়াল’ (সংক্ষিপ্ত বিচার) সম্পন্ন হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জন মাদকসেবীকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে। সবমিলিয়ে গত ১৬ দিনে বিভিন্ন অপরাধে মোট ৩৭ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানা পুলিশের এই কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন ওসি মোঃ জুলফিকার আলী।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

হরিণাকুণ্ডুতে ওসির সাথে মতবিনিময়, ১৬ দিনে ৩৭ অপরাধী গ্রেফতার

প্রকাশ: ১২:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬