চুয়াডাঙ্গা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ইতিহাসের প্রথম ফিফা ‘চ্যাম্পিয়নশিপ রিং’

  • প্রকাশ: ১০:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 61

ফুটবল বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের সদস্যরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা লড়াইয়ের বিজয়ী দলকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ফিফা চ্যাম্পিয়নশিপ রিং’ প্রদান করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই বিশেষ রিং চালু করা হচ্ছে। মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের। ফাইনালের পর অধিনায়ক ও প্রধান কোচকে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে তাদের জন্য ব্যক্তিগতভাবে ডিজাইন করা বিশেষ রিং তৈরি করা হবে।

অন্যদিকে, বাকি ১ হাজার ৯৯৬টি রিং ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বিক্রি করা হবে।

বিশেষ এই রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের লোগো। রিং তৈরিতে ব্যবহার করা হবে হীরা ও নীলকান্তমণি (স্যাফায়ার), যা একে আরও আকর্ষণীয় করে তুলবে।

যদিও ২০১৮ সালে ফ্রান্সের কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত উদ্যোগে হীরাখচিত রিং তৈরি করেছিলেন, তবে ফিফার আনুষ্ঠানিক উদ্যোগে বিশ্বকাপজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার ঘটনা এবারই প্রথম।

এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা শুধু ফাইনালের। রোববার স্পেন নাকি আর্জেন্টিনা—কার হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফির সঙ্গে ইতিহাসের প্রথম ফিফা চ্যাম্পিয়নশিপ রিং, সেটিই দেখার বিষয়।

জনপ্রিয়

জীবননগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিশ্বকাপ ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে ইতিহাসের প্রথম ফিফা ‘চ্যাম্পিয়নশিপ রিং’

প্রকাশ: ১০:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬