চুয়াডাঙ্গা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ইয়াবা-গাঁজা উদ্ধা দুই আসামির কারাদণ্ড

  • প্রকাশ: ০৬:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • 1

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চুয়াডাঙ্গার তথ্যমতে, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মো. আরিফ ইসলাম (৩৪)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা এবং মো. আবু রায়হান ওরফে রাহেল (৪৩)-এর কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আরিফ ইসলাম জীবননগর বাজারপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের মো. আতিয়ার রহমানের ছেলে। আবু রায়হান ওরফে রাহেল জীবননগর পোস্ট অফিসপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে চুয়াডাঙ্গার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ১ নম্বর আসামি মো. আরিফ ইসলামকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরদিকে, ২ নম্বর আসামি মো. আবু রায়হান ওরফে রাহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

জীবননগরে ইয়াবা-গাঁজা উদ্ধা দুই আসামির কারাদণ্ড

প্রকাশ: ০৬:৩৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬