চুয়াডাঙ্গা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল: সুপারকম্পিউটারের পূর্বাভাসে কার হাতে বিশ্বকাপ?

  • প্রকাশ: ০৮:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 58

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে সুপারকম্পিউটার অপটার পূর্বাভাস পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে। দুই সেমিফাইনালেই অপটার এগিয়ে রাখা দল হারলেও, ফাইনালের আগে নতুন করে শিরোপা জয়ের সম্ভাবনা প্রকাশ করেছে তারা।

সেমিফাইনালের আগে অপটা জানিয়েছিল, প্রথম সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে ফ্রান্স এবং দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাবে ইংল্যান্ড। কিন্তু বাস্তবে দুই ম্যাচেই ঘটেছে উল্টো চিত্র। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন, আর ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে ওঠে আর্জেন্টিনা।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ফাইনালের আগে নতুন পূর্বাভাসে স্পেনকেই এগিয়ে রেখেছে অপটা সুপারকম্পিউটার। তাদের হিসাব অনুযায়ী, স্পেনের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৫৬.৩১ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৩.৬৯ শতাংশ

এর আগে অপটা পুরো টুর্নামেন্টের শিরোপার দৌড়ে ফ্রান্সকে সবচেয়ে এগিয়ে রেখেছিল। তবে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ায় সেই পূর্বাভাসও ভুল প্রমাণিত হয়েছে।

এখন দেখার বিষয়, সুপারকম্পিউটারের সর্বশেষ ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, নাকি লিওনেল মেসির আর্জেন্টিনা সব হিসাব-নিকাশ পাল্টে আবারও বিশ্বকাপ জয়ের আনন্দে মাতবে।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল: সুপারকম্পিউটারের পূর্বাভাসে কার হাতে বিশ্বকাপ?

প্রকাশ: ০৮:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬