চুয়াডাঙ্গা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নাটোরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

  • প্রকাশ: ০৩:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 26

রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাংগঠনিক সভা শুরু হয়।দলীয় সূত্রে জানা যায়, দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এ বিশেষ সভার আয়োজন করা হয়েছে। সভায় রাজশাহী বিভাগের নাটোর জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারাও অংশ নেন।আসন্ন জাতীয় কাউন্সিল ও দলের সাংগঠনিক পুনর্গঠনকে সামনে রেখে তৃণমূলের নেতাদের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট জেলার নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় ও সাংগঠনিক বৈঠক করছেন।

Tag :
জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নাটোরের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক বৈঠক

প্রকাশ: ০৩:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬