চুয়াডাঙ্গা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা, অগ্রাধিকার ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন

  • প্রকাশ: ০৯:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 56

ডিএনসিসির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হচ্ছে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন লোগো। ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর গুলশান-২ নগর ভবনে বাজেট উপস্থাপন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

এবারের বাজেট গত অর্থবছরের ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকার তুলনায় প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতি ৬৬০ কোটি, রাজস্ব আয় ২ হাজার ৫৩১ কোটি, আবর্তক খাতে সাহায্য ও মঞ্জুরি ২১৫ কোটি, সরকারি উন্নয়ন অনুদান ১৫০ কোটি এবং সরকারি ও বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৯৬৫ কোটি টাকা।

ব্যয়ের মধ্যে রয়েছে রাজস্ব খাতে ১ হাজার ৭৭ কোটি, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ১ হাজার ৯৬৬ কোটি, সরকারি উন্নয়ন সহায়তায় ৮৩ কোটি, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পে ৯৬৫ কোটি, অন্যান্য খাতে ৭ কোটি এবং সমাপনী স্থিতি ৪২৭ কোটি টাকা।

বাজেট ঘোষণার সময় প্রশাসক জানান, এবারের বাজেটে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, ভেঙে পড়া সড়ক সংস্কার, ড্রেন ও ম্যানহোল আধুনিকীকরণ, দ্রুত বর্জ্য অপসারণ, আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল উন্নয়ন, খাল দখলমুক্তকরণ এবং হকার ও বস্তিবাসীর উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হবে।

শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘদিনের নগর সমস্যার সমাধানে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নের অংশ হিসেবে আগে শহর পরিষ্কার করা হবে, এরপর ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী সৈয়দ রাকিবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা, অগ্রাধিকার ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন

প্রকাশ: ০৯:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬