চুয়াডাঙ্গা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ শহরে ফিরলেন মেসি, ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন অধিনায়ক

  • প্রকাশ: ১০:০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 46

ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সেই হতাশার মধ্যেই নিজ শহর রোজারিওতে ফিরেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক খোলা চিঠিতে মেসি লিখেছেন, “কষ্টটা অনেক গভীর, এই ক্ষত শুকাতে সময় লাগবে।” আর্জেন্টাইন সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, মেসি দলের অন্য সদস্যদের সঙ্গে বুয়েনস এইরেসে না গিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে সরাসরি রোজারিওতে ফেরেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তানরা।

রোজারিও বিমানবন্দরে অনেক ভক্ত জার্সি ও ব্যানার হাতে প্রিয় তারকাকে স্বাগত জানাতে উপস্থিত হন। এক সমর্থকের প্ল্যাকার্ডে লেখা ছিল,মেসি, তুমি কিংবদন্তি। আমাদের আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।”

তবে বিমানবন্দরে উপস্থিত সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেননি মেসি। ব্যক্তিগত গাড়িতে করে সরাসরি পরিবারের কাছে চলে যান তিনি। বাড়িতে তার বাবা হোর্হে (জর্জ) মেসি অপেক্ষা করছিলেন বলে জানা গেছে।

রোজারিওতে তিনি কতদিন থাকবেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের শুরুতে তিনি আবার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন।

শিরোপা হাতছাড়া হলেও পুরো টুর্নামেন্টে মেসির পারফরম্যান্স ছিল উজ্জ্বল। তিনি ৮ ম্যাচে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। গোলদাতাদের তালিকায় ১০ গোল করা কিলিয়ান এমবাপ্পের পরই ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

জনপ্রিয়

জীবননগরে সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

নিজ শহরে ফিরলেন মেসি, ভক্তদের ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন অধিনায়ক

প্রকাশ: ১০:০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬