চুয়াডাঙ্গা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সড়ক দুর্ঘটনা: ওমরাহ পথে সালথার এক পরিবারের মা ও ২ সন্তান নিহত

  • প্রকাশ: ১২:০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 43

সংগৃহীত ছবি

ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের ফরিদপুর জেলার সালথা উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা মৃত নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার মেয়ে জারা আক্তার (১৫) এবং ছেলে তাসবিক (২০)

এই ঘটনায় তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁদের পর্যবেক্ষণ করছেন।

নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর ভগ্নিপতি শফিকুল ইসলাম খোকনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। তিনি প্রায় ২৬ বছর ধরে পরিবার নিয়ে সৌদি আরবের রিয়াদ শহরে বসবাস করছেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি প্রাইভেট কারে করে রিয়াদ থেকে মক্কার উদ্দেশে ওমরাহ পালনের জন্য রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রিয়াদ-মক্কা মহাসড়কে পেছন থেকে একটি বড় দ্রুতগামী যানবাহন তাঁদের প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানিয়া তাহমিনা রিনা, তাঁর ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা মারা যান। গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিলকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একই পরিবারের তিন সদস্যের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে সালথার আটঘর ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ভিড় করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জনপ্রিয়

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সৌদিতে সড়ক দুর্ঘটনা: ওমরাহ পথে সালথার এক পরিবারের মা ও ২ সন্তান নিহত

প্রকাশ: ১২:০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬