চুয়াডাঙ্গা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালান্ডের সঙ্গে তুলনায় আগ্রহী নন কেইন, লক্ষ্য শুধু ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো

  • প্রকাশ: ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 42

হ্যারি কেইন ও আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই প্রাধান্য দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেছেন, গোল্ডেন বুট জেতার চেয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়াই তার একমাত্র লক্ষ্য।

শনিবার (দিবাগত রাত ৩টা) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। ম্যাচটির অন্যতম আকর্ষণ দুই তারকা স্ট্রাইকার হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের লড়াই। চলতি আসরে হালান্ডের গোল ৭টি, আর কেইনের ৬টি। অন্যদিকে ৮টি করে গোল নিয়ে গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দুইজনের মধ্যে কে সেরা স্ট্রাইকার—এমন প্রশ্নে তুলনায় যেতে রাজি হননি কেইন। তিনি বলেন, দুজনের খেলার ধরন ভিন্ন এবং একই মানদণ্ডে বিচার করা ঠিক নয়।

কেইনের ভাষায়, “আমরা দুজনই স্ট্রাইকার হলেও আমাদের খেলার ধরণ আলাদা। আমি বল নিয়ে বেশি খেলতে এবং আক্রমণ গড়ে তুলতে পছন্দ করি, আবার প্রয়োজন হলে পুরোপুরি নম্বর নাইন হিসেবেও খেলতে পারি।”

প্রতিপক্ষের তারকা আর্লিং হালান্ডের প্রশংসা করে ইংল্যান্ড অধিনায়ক বলেন, “হালান্ড অবিশ্বাস্য একজন খেলোয়াড়। শারীরিকভাবে সে যেন একটি মেশিন। তার গোল করার ক্ষমতা এবং ধারাবাহিকতা সত্যিই অসাধারণ।” তবে হাস্যরস করে তিনি যোগ করেন, “আশা করি এই ম্যাচে সে শান্তই থাকবে।”

গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবছেন না বলে জানান কেইন। তার মতে, “আমার মূল লক্ষ্য ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো। আমি দলের প্রধান স্ট্রাইকার, তাই গোল করলে সেটি অবশ্যই দলকে সাহায্য করবে।”

এদিকে নরওয়ের বিপক্ষে মাঠে নামলেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২০টি ম্যাচ খেলার ওয়েন রুনির রেকর্ড স্পর্শ করবেন কেইন। এ অর্জনকে নিজের ক্যারিয়ারের জন্য গর্বের বলে উল্লেখ করেন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, নরওয়ের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৭-২ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। তবে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা এবং টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ১২ গোল করা নরওয়ে আত্মবিশ্বাসী। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

জনপ্রিয়

বোরহানউদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

হালান্ডের সঙ্গে তুলনায় আগ্রহী নন কেইন, লক্ষ্য শুধু ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো

প্রকাশ: ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬