চুয়াডাঙ্গা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

  • প্রকাশ: ০৮:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 61

ছবি- রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। তবে ভাগ্য যেন তাদের পক্ষে ছিল না। এমবাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, দুটি প্রচেষ্টা ফিরে আসে গোলপোস্টে লেগে। এছাড়া আরও কয়েকটি সুযোগ অল্পের জন্য হাতছাড়া হওয়ায় প্রথমার্ধজুড়ে হতাশাই ছিল ফরাসিদের সঙ্গী।

বিরতির পর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন এমবাপ্পে।

এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় Kylian Mbappé উঠে এসেছেন Lionel Messiর সঙ্গে যৌথভাবে। তবে দুই অ্যাসিস্ট থাকায় এগিয়ে রয়েছেন ফরাসি তারকা।

সুইডেন কয়েকবার আক্রমণে উঠলেও ফরাসি গোলরক্ষক মাইক মাইগনানকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।

এই জয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ হবে Paraguay

জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

প্রকাশ: ০৮:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬