চুয়াডাঙ্গা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

  • প্রকাশ: ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • 15

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত আজিবর মণ্ডলের ছেলে আশরাফ উদ্দিন লাভলু (৫৫) এবং কেদারগঞ্জ এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ফারুক হোসেন (৪০)।অভিযানে মাদক সেবনের আলামত পাওয়া যায়।পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এস. এম. আশিস মোমতাজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা—দুই আসামিকেই ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

প্রকাশ: ০৬:৩৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬