চুয়াডাঙ্গা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের পেনাল্টির আগে নাইল্যান্ডকে কী বলেছিলেন? সামনে এলো কথোপকথন

  • প্রকাশ: ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 63

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করলেও ব্রাজিলকে হার এড়াতে পারেননি নেইমার। ২-১ গোলের পরাজয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।

ম্যাচ শেষে ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেল নেইমার ও নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডের পেনাল্টির আগের কথোপকথন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, স্পট কিক নেওয়ার আগে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে নেইমার নাইল্যান্ডকে বলেন, “পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?” জবাবে আত্মবিশ্বাসী নাইল্যান্ড বলেন, “পোস্টে মারো, পোস্টে মারো।” এরপর নেইমার হাসতে হাসতেই বলেন, “আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না।”

ম্যাচের শুরুতেই ব্রুনো গিমারায়েসের নেওয়া পেনাল্টি দারুণভাবে রুখে দেন নাইল্যান্ড। পরে ৭৯ ও ৯০ মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করে নরওয়েকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের হার নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

নেইমারের পেনাল্টির আগে নাইল্যান্ডকে কী বলেছিলেন? সামনে এলো কথোপকথন

প্রকাশ: ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬