চুয়াডাঙ্গা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

  • প্রকাশ: ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 84

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছর বাজেট পাসের দিন জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এই নৈশভোজ অনুষ্ঠিত হতো, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নিতেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপ্যায়ন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। চলতি মাসে এ খাতে ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।

প্রসঙ্গত, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। মঙ্গলবার বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর সর্বসম্মতিক্রমে জাতীয় বাজেট পাস হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে মেয়াদউত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন, সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

প্রকাশ: ০৮:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬