চুয়াডাঙ্গা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীন মেডিক্যালে ৬ নবজাতকের মৃত্যু

  • প্রকাশ: ১২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • 129

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, গ্যাস লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল  জানান, ছয়জনই নবজাতক। আজ ভোরে খুব কাছাকাছি সময় তারা মারা গেছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলামও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে গ্যাস লিকেজ হয়েছে এবং মৃতরা কারা সে বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রব্বানী হোসেন বলেন, আদ-দ্বীন হাসপাতালে ৬ জন মারা গেছে বলে জানতে পেরেছি। এসির গ্যাস লিকেজ থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জনপ্রিয়

আলমডাঙ্গা কয়রাডাঙ্গা ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার উদ্ধার

আদ-দ্বীন মেডিক্যালে ৬ নবজাতকের মৃত্যু

প্রকাশ: ১২:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬