
স্টাফ রিপোর্টার এম. টুকু মাহমুদঃ
সন্ধ্যা নামার সাথে সাথেই উপজেলার বিভিন্ন সড়কে জ্বলে উঠছে বাতি। আলোকিত করছে সড়কপথ। বলছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কথা। বিদ্যুৎ না থাকলেও স্বাভাবিক নিয়মেই আলোকিত করছে সড়কপথে। এবাবেই চলছে দিনের পর দিন। হরিণাকুণ্ডু পৌর সভার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। এতে করে নাগরিকদের নিরাপত্তায় রাতে কিছুটা লাঘব হবে বলে মনে করছেন অনেকেই।
হরিণাকুণ্ডু পৌর পৌরসভার বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্য মতে পৌরসভার ৪০টি সড়ক বাতি এবং ২৬ টি সোলার বিদ্যুৎ আছে। ১৪(চৌদ্দটি) সোলার বিদ্যুৎ অকেজো হওয়ায় পৌরবাসী চরম ভোগান্তিতে ছিলো সেগুলো আবার সচল করা হয়েছে। হরিণাকুণ্ডু পৌর সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান জানান, সড়কে বিভিন্ন সময়ে নানাধরণের অপরাধ সংঘটিত হয়। রাতে নাগরিকদের নিরাপত্তার খাতিরে এসব সড়কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব তহবিল থেকে সৌর বিদুৎ বাতিগুলো সংস্কার করা হয়েছে।
পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, পৌরশহরের প্রিয়নাথ স্কুল এণ্ড কলেজের সামনে, মান্দারতলা বটতলার সামনে, ঝিনাইগাতি ক্যানালের ব্রীজের পাশে, চিথলিয়াপাড়া বিপ্লবের বাড়ির সামনে, চিথলিয়াপাড়া ওসমান মণ্ডলের ভাড়ির সামনে, পার্বতীপুর ওয়াপদা মোড়, ফায়ারসার্ভিস অফিসের সামনে, চটকাবাড়িয়া বটতলা মোড়, মাছ বাজার হাফিজুলের দোকানের সামনে, শুড়া হিন্দুপাড়া ক্যানালের পাশে, আমেরচারা মোড়, বৈঠাপাড়া স্কেল, মালিথাপাড়া কবরস্থান, বৈঠাপাড়া কবরস্থানের বাতিগুলো আলোয় আলোকিত করছে। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের পদক্ষেপে এসমস্থ এলাকার পৌর সড়ক বাতিগুলো আবারও ফিরেছে তার চিরো চেনা মহিমায়।
এব্যাপারে হরিণাকুণ্ডু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন জানান, হরিণাকুণ্ডু উপজেলার ইউএনও মহোদয় একজন সৎ এবং ভালো মানুষ। হরিণাকুণ্ডু উপজেলার মানুষের কল্যাণে তিনি সকলের উর্ধ্বে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি বলেন আমি নির্বাচিত হলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত,জলাবদ্ধতা নিরসনের নানাবিধ সমস্যার সমাধান সহ পৌরসভার উন্নয়নে সদা সজাগ থেকে নাগরিক সেবা দিয়ে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রদীপ্ত রায় দীপন বলেন, নাগরিকদের সেবার মান আরো উন্নত করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব আলোচনা হয়েছে। রাতে নাগরিকদের নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে সড়কের পাশে এসব সৌর বিদুৎতের বাতি প্রতি-স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।



















