চুয়াডাঙ্গা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিপাহী পাড়ার ঝলঝলি পুকুরে জমজমাট হাঁস খেলা, ৬০ প্রতিযোগীর অংশগ্রহণ

  • প্রকাশ: ০৫:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • 30

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিপাহী পাড়া গ্রামের ঝলঝলি পুকুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও জমজমাট হাঁস খেলা। সিপাহী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ব্যতিক্রমী এ আয়োজনে মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের পাশাপাশি খেলাটি উপভোগ করতে পুকুরপাড়ে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দ ও উৎসবের আমেজ।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন শাকিল ইসলাম (২০)। তিনি মোঃ তহিদুল ইসলামের ছেলে এবং মেহেনা ভিটা গ্রামের, ১নং অমরখানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।প্রথম স্থান অধিকারী প্রতিযোগীর জন্য পুরস্কার হিসেবে ছিল দুটি পুরস্কার—একটি মোবাইল ফোন ও একটি হাঁস। বিজয়ী শাকিল ইসলাম পুরস্কার দুটি গ্রহণ করেন।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যবাহী বিনোদনকে ধরে রাখা এবং এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উৎসাহ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও বিনোদনমূলক এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু মায়েদ সরকার মুকুট।আয়োজনে: ময়নুল হক সভাপতি, ১নং অমরখানা ইউনিয়ন শ্রমিক দল বিএনপি

স্থানীয়রা বলেন, এ ধরনের সামাজিক ও বিনোদনমূলক আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।পরিচালনায়: রেড গোল্ড ব্লাড ডোনার সোসাইটি মডেল বাজার ভিতরগড়, পঞ্চগড়

Tag :
জনপ্রিয়

নিছিদ্র নিরাপত্তায় রাতে জ্বলছে সড়কে বাতি

সিপাহী পাড়ার ঝলঝলি পুকুরে জমজমাট হাঁস খেলা, ৬০ প্রতিযোগীর অংশগ্রহণ

প্রকাশ: ০৫:০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬