চুয়াডাঙ্গা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ হাতছাড়া, অশ্রুসিক্ত মেসি; পাশে দাঁড়ালেন সমর্থকেরা

  • প্রকাশ: ০৯:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 38

ছবি: খালিজ টাইমস

আরেকটি বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন পূরণ হলো না লিওনেল মেসির। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই প্রত্যাশিত ছন্দে ছিল না আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন। ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা আর সমতায় ফিরতে পারেনি।

শেষ বাঁশি বাজার পর গলায় রানার্সআপ পদক ঝুলিয়ে কান্নায় ভেঙে পড়েন মেসি। সেই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকেরা তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা জানান।

একজন সমর্থক লেখেন, ‘তোমার কান্না আমাদেরও কান্না, অধিনায়ক। তুমি আমাদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছ। শেষ পর্যন্ত লড়াই করার জন্য ধন্যবাদ। আমরা তোমাকে চিরকাল ভালোবাসব।’

ফাইনালে গোল করতে না পারলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স ছিল মেসির। তিনি আটটি গোল করেন এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে দুটি অ্যাসিস্ট করেন।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

এ ম্যাচে খেলেই নতুন একটি মাইলফলকও স্পর্শ করেন মেসি। ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি গড়েন তিনি।

অন্যদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ হয়নি আর্জেন্টিনার। ২০২২ সালের শিরোপার পর আরও একটি বিশ্বকাপ জয়ের আশা নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হার মানতে হয়েছে আলবিসেলেস্তেদের।

অনেকের মতে, এটিই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। যদিও ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ সাল পর্যন্ত রয়েছে এবং জাতীয় দলে তাঁকে আরও কিছুদিন দেখতে চান ভক্তরা। তবে ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

সূত্র: খালিজ টাইমস

জনপ্রিয়

জীবন নগরের সাগর কীভাবে রাতারাতি বিপুল সম্পদের মালিক সাগর? এলাকাজুড়ে নানা প্রশ্ন

বিশ্বকাপ হাতছাড়া, অশ্রুসিক্ত মেসি; পাশে দাঁড়ালেন সমর্থকেরা

প্রকাশ: ০৯:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬