চুয়াডাঙ্গা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানে সমাহিত করা হবে খামেনিকে

  • প্রকাশ: ০৮:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • 144

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। বুধবার বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন।

খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল।

জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফার্স নিউজ।

সূত্র: আলজাজিরা

জনপ্রিয়

জীবননগর কাগজপত্র ছাড়াই চলছে অধিকাংশ জুয়েলারি প্রতিষ্ঠান।

যেখানে সমাহিত করা হবে খামেনিকে

প্রকাশ: ০৮:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬