চুয়াডাঙ্গা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৩ শিশুর মৃত্যু, ১১৭ দিনে প্রাণ গেল ৭৫০ জনের

  • প্রকাশ: ০৫:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 73

ছবি : সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত ১১৭ দিনে হামে ও হামের উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

জনপ্রিয়

আলমডাঙ্গায় মাদক ‘কন্ট্রোলার’ কেশবপুরের ইমদাদুল গ্রেফতার সীমান্তঘেঁষা এলাকায় কারবার নিয়ন্ত্রণের অভিযোগ, জিজ্ঞাসাবাদে পুলিশ

হামে আরও ৩ শিশুর মৃত্যু, ১১৭ দিনে প্রাণ গেল ৭৫০ জনের

প্রকাশ: ০৫:১৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬