চুয়াডাঙ্গা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১৭১

  • প্রকাশ: ০৯:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 88

ছবি : সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনই হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

এদিকে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পরিস্থিতি মোকাবিলায় সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে মেয়াদউত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন, সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

হামে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১৭১

প্রকাশ: ০৯:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬